News71.com
 Bangladesh
 14 Aug 16, 07:02 PM
 399           
 0
 14 Aug 16, 07:02 PM

কুকুর লেলিয়ে দিয়ে হিমাদ্রি মজুমদার হিমুকে হত্যা মামলায় ৫জনের ফাঁসি ।।

কুকুর লেলিয়ে দিয়ে হিমাদ্রি মজুমদার হিমুকে হত্যা মামলায় ৫জনের ফাঁসি ।।

নিউজ ডেস্কঃ কুকুর লেলিয়ে চট্টগ্রামের চাঞ্চল্যকর হিমাদ্রি মজুমদার হিমু হত্যা মামলায় ৫জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বিকালে চট্টগ্রাম চতুর্থ মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ব্যবসায়ী শাহ সেলিম টিপু, তার ছেলে জুনায়েদ আহমেদ রিয়াদ ও রিয়াদের ৩ বন্ধু শাহাদাৎ হোসাইন সাজু, মাহাবুব আলী খান ড্যানি ও জাহিদুল ইসলাম শাওন ।

এদের মধ্যে শাহ সেলিম টিপু, শাহাদাৎ হোসাইন রাজু ও মাহাবুব আলী ড্যানি বর্তমানে কারাগারে আছেন। অপর ২ আসামি রিয়াদ শুরু থেকে এবং শাওন জামিনে গিয়ে পলাতক। এর আগে গত ১১ই আগস্ট ২ দফা পিছিয়ে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন ।

হিমাদ্রি মজুমদার হিমু পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ইংরেজি মাধ্যমের সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের 'এ' লেভেলের শিক্ষার্থী ছিলেন। ২০১২ সালের ২৭শে এপ্রিল নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার 'ফরহাদ ম্যানশন' নামের একটি বাড়ির চারতলায় হিমুকে হিংস্র কুকুর লেলিয়ে নির্মমভাবে নির্যাতনের পর ছাদ থেকে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত হিমু ২৬ দিন হাসপাতালে মৃত্যু যন্ত্রণা ভোগ করে ওই বছরের ২৩শে মে মারা যান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন