
চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে চাপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ।
আজ রবিবার সকাল ১১ : ০০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
সভাপতি সাকিউল ইসলাম সাকিল এবং সাধারণ সম্পাদক ইমন রেজার নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতা কর্মী ও সমর্থক মানববন্ধনে অংশ গ্রহন করেন।
এসময় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা মানববন্ধনে বক্তব্য রাখেন।
১৯৭৫ সালে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারে সকল সদস্যদের নির্মম ভাবে হত্যা করা হয়। এই হত্যাকারী অনেকেই এখনো বিদেশে পালিয়ে আছে। সেই সকল হত্যা কারীদের দেশে ফিরিয়ে এনে অতিদ্রুত শাস্তি কার্যকর করা দাবীতে জানান।