News71.com
 Bangladesh
 14 Aug 16, 01:20 PM
 386           
 0
 14 Aug 16, 01:20 PM

রাজবাড়ীতে যাত্রীবাহী একটি বাস উল্টে আহত ১৫ ।।

রাজবাড়ীতে যাত্রীবাহী একটি বাস উল্টে আহত ১৫ ।।

নিউজ ডেস্ক: রাজবাড়ীতে যাত্রীবাহী একটি বাস উল্টে ১৫ জন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় জেলা সদরের বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সোহাগ পরিবহনের দ্রুতগামী বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. ইমদাদুল্লাহ্ নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়েছে। তবে আহতদের অবস্থা মারাত্মক নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন