News71.com
 Bangladesh
 14 Aug 16, 01:00 PM
 480           
 0
 14 Aug 16, 01:00 PM

গাজীপুরের কালিয়াকৈরে গলা কেটে গার্মেন্টকর্মী হত্যা ।।

গাজীপুরের কালিয়াকৈরে গলা কেটে গার্মেন্টকর্মী হত্যা ।।

 

নিউজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈরে রহিমা আক্তার (২৫) নামে এক গামেন্টকর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল রাতে উপজেলার পুর্ব বড়ইছুটি গ্রামে এ ঘটনাটি ঘটে । নিহত রহিমা উপজেলার পূর্ব বড়ইছুটি গ্রামের মো. হযরত আলীর প্রথম স্ত্রী। এ ঘটনায় নিহত রহিমার স্বামী মো. হযরত আলী (৩৫) ও তার দ্বিতীয় স্ত্রী কাজলী বেগমকে (১৮) পুলিশ গ্রেপ্তার করেছে। সূত্রে জানা যায়, হযরত আলী তার প্রথম স্ত্রী রহিমা আক্তার, দ্বিতীয় স্ত্রী কাজলী বেগম ও শিশু ছেলে রবিউলকে সঙ্গে নিয়ে কালিয়াকৈর উপজেলার পূর্ব বড়ইছুটি গ্রামের মিজানের বাড়িতে ভাড়া থাকতেন। তারা ৩জনই স্থানীয় গার্মেন্টে চাকরি করতেন।

গতকাল রাতে পারিবারিক কলহের জের ধরে কথাকাটাকাটির একপর্যায়ে হযরত আলী ও তার দ্বিতীয় স্ত্রী কাজলী বেগম সবজি কাটার বটি দিয়ে গলা কেটে রহিমা বেগমকে হত্যা করেন বলে এলাকাবাসী জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে রহিমা আক্তারের গলা কাটা লাশ উদ্ধার করেছে। কারিয়াকৈর থানার এসআই মো. আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন