
নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদানি নিষিদ্ধ ৪৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গতকাল দিবাগত রাত ২টার দিকে এসব সিগারেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।
তিনি জানান, ভারতীয় নাগরিক রাজা মোহাম্মদ কুয়ালালামপুর থেকে এমএইচ ০১৯৬ ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হলের বেল্ট এরিয়া থেকে রাজার বহন করা ব্যাগ সনাক্ত ও জব্দ করা হয়। তারপর ব্যাগের মধ্যে আমদানি নিষিদ্ধ কোরিয়ার তৈরি ইজি ব্র্যান্ডের ২০ লাখ টাকা মূল্যের ৯০ হাজার শলাকার ৪৫০ কার্টন সিগারেট পাওয়া যায়। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মইনুল খান।