News71.com
 Bangladesh
 14 Aug 16, 12:50 PM
 420           
 0
 14 Aug 16, 12:50 PM

সাভারে ১২টি ককটেল ভর্তি ব্যাগ উদ্ধার।।

সাভারে ১২টি ককটেল ভর্তি ব্যাগ উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ককটেল ভর্তি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে খাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ছোট ঝোপ থেকে ব্যাগটি উদ্ধার করা হয় বলে জানান সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান।

স্থানীয়রা জানান, সকালে ওই ঝোপের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ব্যাগটি দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। ব্যাগটি খুলে বোমাসদৃশ কিছু দেখতে পান তিনি। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে মোট ১৮টি ককটেল উদ্ধার করে। পরে সেগুলো নিস্ক্রিয় করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন