
জাবি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদেরকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্য়ালয় শাখা ছাত্রলীগ। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও জাবি শাখার সাধারণ সস্পাদক রাজিব আহমেদ রাসেল সহ জাবি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
রবিবার ( ১৪ ই আগস্ট ) ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।