
নিউজ ডেস্কঃ সীতাকুণ্ড উপজেলার শুকলালহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. হাসান (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪জন। আজ ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে । ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হাসান ওই বাসের সুপার ভাইজার। তিনি ঢাকার সাভারের বাসিন্দা।
হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ি ইনচার্জ মিজানুল ফাহমী জানান, শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় । এতে ওই বাসের সুপারভাইজার হাসান ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় আরও ৪জন আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ২জন বাসের যাত্রী। ১জন চালকের সহকারী। তার অবস্থা আশঙ্কাজনক ।