
নিউজ ডেস্কঃ যশোরে হৃদরোগে আক্রান্ত হয়ে কোতোয়ালি মডেল থানার এএসআই বিল্লাল হোসেনের মৃত্যু হয়েছে। গতকাল রাত সাড়ে ১২টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । মৃত এএসআই বিল্লাল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার তলবাড়িয়া গ্রামের গেলিয়ার হোসেনের ছেলে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল রাতে ডিউটিতে থাকাকালীন রাত ৯টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। এএসআই বিল্লালের মৃত্যুর খবর শুনে যশোরের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শহীদ সরোয়ার, সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহাসহ সিনিয়র অফিসাররা হাসপাতালে ছুটে যান।