News71.com
 Bangladesh
 14 Aug 16, 12:18 PM
 421           
 0
 14 Aug 16, 12:18 PM

ঝিনাইদহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত।।

ঝিনাইদহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত।।

 

নিউজ ডেস্ক: ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দুধসর আবাসন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কাঞ্জিলাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের দুধসর আবাসন এলাকায় গাছ কেটে রাস্তা বন্ধ করে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সে সময় পুলিশ সদস্যরা ওই এলাকায় টহল দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১০ থেকে ১২ মিনিট গুলিবিনিময় হয়।

অন্য ডাকাত সদস্যরা পালিয়ে গেলেও এক ডাকাত সদস্য ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহমেদ আলী ও নজরুল ইসলাম নামে দুই পুলিশ সদস্য আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান সহকারী পুলিশ সুপার গোপীনাথ কাঞ্জিলাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন