News71.com
 Bangladesh
 13 Aug 16, 10:49 PM
 442           
 0
 13 Aug 16, 10:49 PM

গ্রীন ও ক্লিন সিটি বিনির্মাণের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ১০টি রিক্সা ভ্যান দিল চট্টগ্রাম চেম্বার।।

গ্রীন ও ক্লিন সিটি বিনির্মাণের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ১০টি রিক্সা ভ্যান দিল চট্টগ্রাম চেম্বার।।

 

নিউজ ডেস্ক: গ্রীন ও ক্লিন সিটি বিনির্মাণের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিকল্পনা বাস্তবায়নে ‘ডোর টু ডোর’ পরিচ্ছন্ন কার্যক্রম ত্বরান্বিত করতে ১০টি রিক্সা ভ্যান দিয়েছে চট্টগ্রাম চেম্বার।

আজ সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের কাছে এসব ভ্যান হস্তান্তর করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

এসময় সংসদ সদস্য এম এ লতিফ, চেম্বার সিনিয়র সহ-সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম, সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান (টুটুল), মো. জাহেদুল হক, মো. আরিফ ইফতেখার, কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হাবিবুল হক, আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দীন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য রিক্সা ভ্যান দেওয়ায় চেম্বার নেতাদের ধন্যবাদ জানান। আগামী ৩ বছরের মধ্যে দূর্গন্ধমূক্ত, পরিবেশবান্ধব গ্রীন সিটি নির্মাণে সংকীর্ণতার উর্ধ্বে উঠে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এম এ লতিফ বলেন, উন্নত দেশগুলোর আদলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণের মাধ্যমে চট্টগ্রামের ব্যবসায়ীদের সক্ষমতার জানান দিয়েছে চেম্বার। পরিচ্ছন্ন নগরী গঠনে সবাইকে পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে সিটি কর্পোরেশন দেশে বিদেশে একটি মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে বলে প্রত্যাশা করেন তিনি।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রাম চেম্বার সিটি কর্পোরেশনের সাথে একাত্মতা প্রকাশ করে রিক্সা ভ্যান দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন