News71.com
 Bangladesh
 13 Aug 16, 07:46 PM
 431           
 0
 13 Aug 16, 07:46 PM

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

 

নিউজ ডেস্ক; ঢাকার আশুলিয়ায় নিজ কক্ষ থেকে রূপালী বেগম (২৫) নামে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহত ওই নারী শ্রমিকের স্বামী মো. জহিরুল ইসলাম পলাতক রয়েছে বলে জানা গেছে ।

আজ ভোরে আশুলিয়া ইউনিয়নের টঙ্গাবাড়ি মাঝিপাড়া এলাকার আব্দুল গাফ্ফার মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত রূপালী আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার ন্যাচারাল ডেনিম গার্মেন্ট কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলার ফরিদপুর থানার দক্ষিণ গোপালনগর গ্রামে ।

এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির জানান, প্রাথমিক সুরতহালে ঘটনাটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এই নারী পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। নিহতের স্বামী জহিরুল এখনও পলাতক রয়েছেন। তাকে আটক করা গেলে এবং ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এই ঘটনার রহস্য উন্মোচিত হবে বলেও জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন