News71.com
 Bangladesh
 13 Aug 16, 06:01 PM
 453           
 0
 13 Aug 16, 06:01 PM

শেরপুরের ঝিনাইগাতী থেকে জেএমবির আরেক সদস্য আটক ।।

শেরপুরের ঝিনাইগাতী থেকে জেএমবির আরেক সদস্য আটক ।।

 

নিউজ ডেস্কঃ শেরপুরের ঝিনাইগাতী থেকে আমিনুল ইসলাম (২২) নামে জেএমবির আরেক সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ ভোরে উপজেলার ধানশাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আমিনুল ওই এলাকার আশরাফ আলীর ছেলে । তার আগে গতকাল রাতে ধানশাইল ইউনিয়নের চরপাড়া গ্রাম থেকে জেএমবির শীর্ষ নেতা শায়খ রহমান ও বাংলা ভাই এর খাদেম বলে পরিচিত সাজেদুল ইসলাম ওরফে সাদ্দাম ওরফে সালাম ওরফে আবু সাইদ (২৭) নামে এক জেএমবি সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ ।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইগাতীর ধানশাইল এলাকার চকপাড়া থেকে প্রথমে জেএমবি সদস্য সাজেদুল ইসলাম ওরফে সাদ্দামকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ভোরে আমিনুল ইসলাম নামে তার আরেক সহযোগীকে আটক করা হয়। তাদের আরো সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন