
নিউজ ডেস্কঃ রাজধানীর বংশাল এলাকার একটি ৫তলা ভবনের ২তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে । বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সর্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভজন কুমার সরকার। তিনি জানান, বংশাল এলাকার একটি ৫তলা ভবনের ২তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এখন জানা যায়নি।