News71.com
 Bangladesh
 13 Aug 16, 05:35 PM
 382           
 0
 13 Aug 16, 05:35 PM

মাগুরায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, আটক-৩

মাগুরায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, আটক-৩

 

নিউজ ডেস্ক: মাগুরা সদর উপজেলার কুকনা ঘোষপাড়া গ্রামে সবজী ক্ষেতে পোষা ছাগল যাওয়ার অপরাধে মালতী রানী নামে এক গৃহবধূকে গাছের সাথে বেধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।

মাগুরা সদর থানার এস আই শ্রীবাস কুন্ডু জানান, মাগুরা পৌর এলাকার কুকনা ঘোষপাড়ার রতন শীলের স্ত্রী মালতী রানীকে প্রতিবেশীরা গরু চুরি ও ছাগল দিয়ে সবজি ক্ষেত নষ্ট করার অভিযোগে গতকাল শুক্রবার বিকেলে গাছের সাথে বেধে নির্যাতন করে। এই নির্যাতনের সংবাদ পেয়ে পুলিশ মালতি রানীকে গতকাল শুক্রবার রাতে উদ্ধার করলে সে বাদী হয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করে। আর পরে ওই রাতেই পুলিশ অসীম ঘোষ, সুজন ঘোষ ও স্বপন ঘোষকে গ্রেফতার করে। আজ শনিবার  আটককৃতদের আদালতে সোপর্দ করলে আসামীদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

নির্যাতিত মালতী রানী জানিয়েছেন , সম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরি ও ছাগল দিয়ে সবজি ক্ষেত নষ্টের অভিযোগে তার স্বামী রতন কুমার শীল ও তাকে প্রতিবেশী ভরত ঘোষ, সুজন, স্বপন, রাজ কুমার, অসিম, স্বপন, শ্যামাপদ ঘোষসহ তার সহযোগিরা গত রবিবার মারপিট করলে বিষয়টি প্রাথমিক ভাবে পুলিশকে বিষয়টি জানানো হয়।

এতে ক্ষিপ্ত হয়ে তাকে পরিবারসহ এলাকা ছাড়ার হুমকি দেয় তারা। সর্বশেষ গতকাল শুক্রবার বিকেলে ছাগলে ক্ষেত নষ্ট করেছে এ মিথ্যা অপবাদ দিয়ে ওই লোকজন বাড়ি থেকে হাত-পা ধরে কাদা পানির মধ্যে টেনে হেচড়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে গাছের সাথে দড়ি দিয়ে বেধে মারপিট করে। তাকে বাড়ি থেকে টেনে হেছড়ে আনার সময় তার হাতে থাকা কাঁচিতে ভরত নামে একজন জখম হয়।

এ বিষয়ে মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালতীকে উদ্ধার করে তিন আসামীকে গ্রেফতার করা হয়। ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন