News71.com
 Bangladesh
 13 Aug 16, 05:33 PM
 607           
 0
 13 Aug 16, 05:33 PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশের স্বাধীনতা ও গনমানুষের জন্য রাজনীতি করেছেন ।। আমির হোসেন আমু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশের স্বাধীনতা ও গনমানুষের জন্য রাজনীতি করেছেন ।। আমির হোসেন আমু

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের উদ্যোগে "জাতি নির্মাণ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু " শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার (১৩ আগস্ট) সাড়ে ১১টার সময় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠান শুরু হয়। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অমির হোসেন আমু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়লে আমরা দেখতে পাই। জাতির পিতা কিভাবে পায়ে হেটে কষ্ট করে এ দেশ ও আওয়ামী লীগকে সুসংগঠিত করেন। তিনি দেশের স্বাধীনতা ও দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন। শোককে শক্তিতে পরিণত করে সকল অপশক্তিকে রুখে দিয়ে জাতির পিতার সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠনে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক খুরশীদা বেগম । অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য শরীফ এনামুল কবির, জাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন