News71.com
 Bangladesh
 13 Aug 16, 05:27 PM
 421           
 0
 13 Aug 16, 05:27 PM

বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় চালু হল  ‘গরিবের অ্যাম্বুলেন্স’

বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় চালু হল  ‘গরিবের অ্যাম্বুলেন্স’

 

নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় চালু করা হয়েছে ‘গরিবের অ্যাম্বুলেন্স’ নামে ব্যাটারিচালিত একটি অটোরিকশা। এই অটোরিকশাটি দিয়ে বিশেষভাবে অ্যাম্বুলেন্স তৈরি করা হয়েছে। এটি পৌর এলাকার জরুরি এবং মুমূর্ষু রোগীরা বিনা ভাড়ায় হাসপাতালে আসা-যাওয়ার সেবা পাবেন।

গত ১৫ জুলাই গরিবের মেয়র বলে পরিচিত তৌহিদুর রহমার মানিক তার পৌরসভায় এই সেবা চালু করেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। আর এই পর্যন্ত এক মাসে পৌর এলাকার প্রায় ১০টি পরিবারকে বিনামূল্যে এইই সেবা দেয়া হয়েছে।

এই বিষয়ে মেয়র তৌহিদুর রহমান মানিক বলেছেন, পৌর এলাকার কোনো অসুস্থ ও মুমূর্ষু রোগী যেনো অ্যাম্বুলেন্সের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সে চিন্তা থেকেই অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। শুধু তাই নয়, এই সেবা দেয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। পৌর এলাকার যেকোনো নাগরিক এই সেবা পেতে পারেন। তখন এই সময় স্বাস্থ্য সেবা ‘মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামীতে আরো বড় পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, বিগত ২০০২ সালে প্রথম শিবগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ৩৯টি পাড়া নিয়ে গঠিত পৌরসভার জনসংখ্যা প্রায় ৪০ হাজার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা গরিবের অ্যাম্বুলেন্স প্রসঙ্গে বলেন, ‘নি:সন্দেহে এটি একটি ভাল উদ্যোগ। এতে করে পৌর নাগরিক উপকৃত হবেন।’

থানা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেছেন ‘গরিবের জন্য তার এই ভালবাসা দৃষ্টান্ত হয়ে থাকবে’। আর ভবিষ্যতে জনগণের ভাগ্যেন্নয়নে তিনি আরো গণমুখী সেবা চালু করতে পারবেন বলে আমার বিশ্বাস। 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান বলেছেন ‘মেয়র মহোদয়ের উদ্যোগটি খুবই ভাল। আগামীতে আমরাও প্রতিটি ইউনিয়নের অ্যাম্বুলেন্স চালুর ব্যবস্থা করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন