News71.com
 Bangladesh
 13 Aug 16, 05:22 PM
 358           
 0
 13 Aug 16, 05:22 PM

জাতির পিতা হত্যাকাণ্ডের পেছনের কারিগরদের চিহ্নিত করতে সরকারকে আলাদা তদন্ত কমিশন গঠনের অনুরোধ ঢাবি উপাচার্যের

জাতির পিতা হত্যাকাণ্ডের পেছনের কারিগরদের চিহ্নিত করতে সরকারকে আলাদা তদন্ত কমিশন গঠনের অনুরোধ ঢাবি উপাচার্যের

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পেছনের কারিগরদের চিহ্নিত করতে সরকারকে আলাদা তদন্ত কমিশন গঠন করার আহ্বান জানিয়েছেন। জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু পরিষদের আলোচনায় শুক্রবার দুপুরে আরেফিন সিদ্দিক এ দাবি জানান।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমানকে তাঁর ধানমণ্ডির বাসায় সপরিবারে নৃশংসভাবে হত্যা করে সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্য। আরেফিন সিদ্দিক তাঁর বক্তৃতায় বলেন, ''বিশ্বের অনেক দেশে রাষ্ট্র ও সরকারপ্রধানদের হত্যা করা হয়েছে। সেসব দেশে আদালতে বিচার হওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ঘটনা উদঘাটনে আলাদা তদন্ত কমিশন গঠন করে নেপথ্যে জড়িত ব্যক্তিদের জাতির সামনে তুলে ধরা হয়েছে।'' তিনি বলেন, ''আমাদের দূর্ভাগ্য আমরা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি।

কিন্তু জাতির এ শ্রেষ্ঠ সন্তানকে কারা হত্যা করেছে, কারা ষড়যন্ত্রের জাল বিছিয়েছে, পরবর্তী সময়ে কারা উপকারভোগী হয়েছে আগামী প্রজন্মের কাছে সেগুলো পরিষ্কারভাবে তুলে ধরতে হবে।'' ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও বলেন, ''বিদেশি এক সাংবাদিকের প্রশ্নে বঙ্গবন্ধু বলেছিলেন, আমার সবচেয়ে বড় যোগ্যতা- আমি দেশের মানুষকে ভালোবাসি। আমার সবচেয়ে বড় দুর্বলতা- আমি দেশের মানুষকে 'বেশি' ভালোবাসি।''

উপচার্য বলেন, ''তিনি কখনো ভাবেননি বাংলা ভাষায় কথা বলা। বাংলার সংস্কৃতিতে গড়ে ওঠা কোনো 'মানুষ' তাকে হত্যা করতে পারে। কিন্তু, মানুষের সঙ্গে কিছু 'অমানুষও' থাকে। তাদের সেই রুপ বের করার জন্যই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠণ করা প্রয়োজন।''

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক এর সভাপত্তিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন