News71.com
 Bangladesh
 13 Aug 16, 05:20 PM
 356           
 0
 13 Aug 16, 05:20 PM

স্বাধীন বাংলাদেশে যুদ্ধাপরাধীদের কোনো দল থাকতে পারে না ।। আ ক ম মোজাম্মেল হক

স্বাধীন বাংলাদেশে যুদ্ধাপরাধীদের কোনো দল থাকতে পারে না ।। আ ক ম মোজাম্মেল হক

 

নিউজ ডেস্ক: বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে যুদ্ধাপরাধীদের স্বজনসহ বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছেন মন্তব‌্য করে এ দেশে যুদ্ধাপরাধীদের কোনো দল থাকতে পারে না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশকে ‘সাম্প্রদায়িক রাষ্ট্র’ বানানোর জন‌্যই এমন কমিটি করা হয়েছে। এছাড়া এ দেশে যুদ্ধাপরাধীদের কোনো দল থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উৎযাপনেরও তীব্র সমালোচনা করেন তিনি।

গত শনিবার ঘোষিত বিএনপির নতুন পূর্ণাঙ্গ কমিটিতে দলটির নেতাদের পরিবারের এক ডজনের বেশি সদস্য স্থান পেয়েছেন; আছেন একাত্তরের যুদ্ধাপরাধীদের স্বজনরাও। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের পুত্র-স্ত্রী-ভাইকে বিএনপির ঘোষিত কমিটিতে জায়গা দেওয়া হয়েছে।

“২১ অগাস্টের হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্তদেরকে নিয়েও কমিটি ঘোষণা করা হয়েছে। এটা কিসের আলামত? কিসের ইঙ্গিত দেয়? সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর জন্য এটা করা হয়েছে।” সভায় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এ দেশে যুদ্ধাপরাধীদের কোনো দল থাকতে পারে না। অচিরেই শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধীদের দল জামায়াতকে নিষিদ্ধ করবে।”

১৫ অগাস্ট খালেদা জিয়ার জন্মদিন উদযাপনের সমালোচনা করে মোজাম্মেল হক বলেন, “যারা প্রতিবিপ্লবী, যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, তারাই ১৫ অগাস্টকে নাজাত দিবস হিসেবে ঘোষণা করেছিল। “সরাসরি নাজাত দিবস বলতে পারে না বলে পরোক্ষভাবে বিএনপি চেয়ারপারসন ও জামায়াতের অঘোষিত আমির খালেদা জিয়ার ভুয়া জম্মদিন পালন করে নাচন-কুর্দন করা হয়।” যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি ও আরজু মণির শাহাদাত বার্ষিকী উপলক্ষে শিশু কল্যাণ মিলনায়তনে এ সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক লীগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন