News71.com
 Bangladesh
 13 Aug 16, 05:17 PM
 353           
 0
 13 Aug 16, 05:17 PM

গুলশানের জঙ্গী হামলায় সংশ্লিষ্ট হাসনাত রেজা করিমের আবার রিমান্ড চায় পুলিশ

গুলশানের জঙ্গী হামলায় সংশ্লিষ্ট হাসনাত রেজা করিমের আবার রিমান্ড চায় পুলিশ

 

নিউজ ডেস্ক: গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ। একই ঘটনায় ৫৪ ধারায় গ্রেপ্তার কানাডার বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে জিজ্ঞাসাবাদের জন্য ফের রিমান্ডের আবেদন করবে পুলিশ। পুলিশ তাঁর সাত দিনের রিমান্ড চাইবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান আজ শনিবার এসব তথ্য জানিয়েছেন। হাসনাত করিম ও তাহমিদকে প্রথম দফার রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হবে। গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় ৫৪ ধারায় তাঁদের গ্রেপ্তার করার পর আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন