
নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাপের কামড়ে মুকুল দাস (৩৫) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে ওঝার কাছে ঝাড়-ফুঁক শেষে হাসপাতালে নেওয়ার পর সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।
মৃত মুকুল দাস সাটুরিয়া সদর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মৃত রমেশ দাসের ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আলম হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।