News71.com
 Bangladesh
 13 Aug 16, 05:09 PM
 367           
 0
 13 Aug 16, 05:09 PM

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে  ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর শহরের মনিরামপুর বাজারের নতুনমাটি থেকে স্থানীয় হাইস্কুল মাঠ পর্যন্ত দীর্ঘ মানববন্ধনে ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মানববন্ধন চলাকালে ছাত্রলীগ নেতা মাহবুবে ওয়াহিদ শেখ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন শাহজাদপুর পৌর মেয়র ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমূল হক মিরু, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, আমিরুল ইসলাম সাহু, গোলাম মওলা আজম, হাসেমআলী, লিয়াকত হোসেন, ছাত্রনেতা ইসলাম শেখ, বিজয় মাহমুদ, নেসারুলহক, আরিফ, আকাশ, প্রতীক, ফারুক প্রমুখ। বক্তারা অবিলম্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করে দেশকে কলঙ্কমুক্ত করার দাবি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন