News71.com
 Bangladesh
 13 Aug 16, 12:14 PM
 393           
 0
 13 Aug 16, 12:14 PM

রাজধানীর বাড্ডায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ।। তীব্র যানযট  

রাজধানীর বাড্ডায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ।। তীব্র যানযট   

 

নিউজ ডেস্কঃ রাজধানীর বাড্ডায় একটি গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আজ সকালে বাড্ডার লুৎফুন শপিং কমপ্লেক্সের সামনে সড়ক অবরোধ করায় বাড্ডা থেকে রামপুরাগামী সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ থাকায় বাড্ডা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশের বাড্ডা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শাহীনুর জানান, শুনেছি একটি গার্মেন্টসের শ্রমিকরা সড়কে বসে বিক্ষোভ করছেন। বাড্ডা থানার এসআই শরিফুলের নেতৃত্বে সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পুলিশ সমঝোতার মাধ্যমে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন