News71.com
 Bangladesh
 13 Aug 16, 11:24 AM
 401           
 0
 13 Aug 16, 11:24 AM

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১।।

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর বিমানবন্দর থানার কাউলা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভারে নিহতের নাম পরিচয় জানা যায়নি। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি সাংবাদিকদের জানান।

তিনি বলেন, সকালে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন