
নিউজ ডেস্ক: ফেনীর পরশুরাম উপজেলার কাউতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নাইজেরিয়ার ৩ নাগরিককে আটক করেছে পুলিশ । গতকাল রাতে উপজেলার কাউতলী সংলগ্ন মুহুরী নদী থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, রাত ১০টার দিকে মুহুরী নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৩ নাইজেরিয়ান ডামিয়ান নাওয়াডুজে (৩৫), ভিক্টর (৩৩) ও আসটেনটাইন ইকতেপাকুকে (৪২) এলাকাবাসীর সহায়তায় পুলিশ আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩টি পাসপোর্ট জব্দ করা হয়।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই ৩ বিদেশির বিরুদ্ধে মামলা হয়েছে। তার আগে গত ৩ই আগস্ট বিলোনিয়া সীমান্ত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ওবাউননি আইডু আবুদীনে (২৯) নামে এক নাইজেরিয়ানকে আটক করা হয়।