
নিউজ ডেস্ক: জাতীয় শোক দিবস উপলক্ষে আগামি সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে । কনস্যুলেটের দূতালয় প্রধান, ভাইস কনস্যুলার মেহেদুল ইসলামের স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, ওইদিন অফিসের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ থাকবে ।