News71.com
 Bangladesh
 13 Aug 16, 10:43 AM
 414           
 0
 13 Aug 16, 10:43 AM

পিরোজপুরে সেপটিক ট্যাংকে নেমে বিষক্রিয়ায় ২ শ্রমিকের মৃত্যু ।।

পিরোজপুরে সেপটিক ট্যাংকে নেমে বিষক্রিয়ায় ২ শ্রমিকের মৃত্যু ।।

 

নিউজ ডেস্ক: পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকার নির্মাণাধীন এক ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষক্রিয়ায় ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে । আজ সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মৃতেরা হলেন- কুমারখালী এলাকার মো. আলমের ছেলে শামিম (২৭) ও ওই এলাকার  হাওলাদারের ছেলে আব্দুল আলিম (৩০)। স্থানীয়রা জানান, সকালে ওই ভবনের সেপটিক ট্যাংকে নামেন স্থানীয় রাজমিস্ত্রি শামিম ও আলিম।

কিছুক্ষণ পরই তারা ট্যাংকের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ২ শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন