
নিউজ ডেস্ক: কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ধনাইতরীতে দুইজন আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে কিছু সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় এই হত্যাকান্ডর ঘটনা ঘটে। স্থানীয় কিছু লোকজন এবং পুলিশ বলেছেন, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় একদল সন্ত্রাসী সদর দক্ষিণ মডেল থানার ধনাইতরী (জামতলা) নামকস্থানে অতর্কিতভাবে কুপিয়ে দুইজন আওয়ামী লীগ কর্মীকে হত্যা করেছে।
ওই দুইজন হলেন, ধনাইতরী গ্রামের আমির হোসেনের ছেলে গিয়াস উদ্দিন (৩৫) ও একই গ্রামের আলেক হোসেনের ছেলে জামাল হোসেন (৫২)। নিহতদের আত্মীয়-স্বজনেরা তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এই খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম পিপিএম ও এসআই খাদেমুল বাহার ওই ঘটনাস্থলে গিয়েছেন।