
নিউজ ডেস্ক: রাজধানীর উত্তর বাসাবো থেকে দুই জন শিশুর গলা কাটা মরদেহ উদ্ধারের ঘটনায় মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দস ফকির বলেছেন, এই ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ শনিবার ভোরে উত্তর বাসাবোর কমিউনিটি সেন্টারের পাশের ১৫৭/২ নম্বর বাসার সাততলা থেকে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই সন্তানকে হত্যার ঘটনা স্বীকার করেছেন তাদের মা তানজিনা আক্তার।
আর এর আগে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উত্তর বাসাবোর ওই বাসা থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের বাবা সবুজবাগ থানায় একটি মামলা করেন। নিহত ওই দুই শিশু হলো- মাশরাফী বিন মাহবুব আবরার (৭) ও হুমায়রা বিনতে মাহবুব তাকিয়া (৬)। আবরার স্থানীয় বাগিমা মাদ্রাসায় হাফেজি এবং তাকিয়া দিপশিখা স্কুলে গত বছর ভর্তি হয়েছিল।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উত্তর বাসাবো কমিউনিটি সেন্টারের পাশের একটি ৭ তলা ভবনের ছাদের বাসা থেকে দুই ভাই-বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তখন সেই সময় ঘটনাস্থল থেকে ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান বলেছেন, এই ঘটনার পর থেকে ওই শিশুদের মাকে পাওয়া যাচ্ছে না।