News71.com
 Bangladesh
 12 Aug 16, 10:41 PM
 362           
 0
 12 Aug 16, 10:41 PM

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে গনসচেতনতা সৃষ্টিতে কুমিল্লার মুরাদনগরে পপুলার লাইফের সভা ।।

জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে গনসচেতনতা সৃষ্টিতে কুমিল্লার মুরাদনগরে পপুলার লাইফের সভা ।।

 

নিউজ ডেস্কঃ কুমিল্লার মুরাদনগরে জঙ্গিবাদ, সন্ত্রাস এবং নাশকতাবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্স কম্পানি লিমিটেড গনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সভার আয়োজন করে ।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কম্পানি লিমিটেড বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ইনচার্জ ও নির্বাহী পরিচালক সৈয়দ শওকত আকবর যোবায়ের। পপুলার লাইফ ইনস্যুরেন্স কম্পানি লিমিটেডের জে এস জি এম ফেরদৌস আল-আজাদের সভাপতিত্বে জি এম মোর্শেদ আলম সরকারের উপস্থাপনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জি এম বদিরুজ্জামান, বি এম শাহীন মিয়া, গোলাম মোস্তফা প্রমুখ ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জানান, "বর্তমান সরকার জঙ্গিবাদ, সন্ত্রাস এবং নাশকতাকারীদের দমনে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে।" তিনি জানান, "জঙ্গিবাদ মোকাবিলায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সবাইকে সমানভাবে সহযোগিতা করতে হবে ।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন