
নিউজ ডেস্কঃ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) বিভিন্ন পয়েন্টের তথ্য অনুযায়ী দেশের ৭১টি নদ-নদীর পানি কমেছে এবং ১৩টি নদ-নদীর পানি বেড়েছে ।
তাছাড়া ৯০টি পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী ৪টি নদীর পানি প্রবাহ অপরিবর্তিত রয়েছে এবং ২টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আজ এ তথ্য প্রকাশ করে। সূত্রে জানা গেছে, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে এবং ঝিকরগাছার কোবাদেক পয়েন্টে বিপৎসীমার যথাক্রমে ১০ ও ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ।
এদিকে গত ২৪ ঘন্টায় বিভিন্ন জেলার কয়েকটি পয়েন্টে আজ সকাল ৯টা পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে লামায় ৮৬ মিলিমিটার এবং বান্দরবানে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ।