News71.com
 Bangladesh
 12 Aug 16, 07:27 PM
 369           
 0
 12 Aug 16, 07:27 PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষা আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষা আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে...

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষা আগামী শনিবার থেকে সারা দেশে একযোগে শুরু হবে । আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছ্ ।

সারাদেশে সর্বমোট ১ হাজার ৭৮২টি কলেজের ২ লাখ ৯৯ হাজার ৩৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করবে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সারাদেশে ৬৮৪টি কেন্দ্রে প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৫ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সংশ্লিষ্টদের ৯২৯১০১৭ ও ৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগ করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন