News71.com
 Bangladesh
 12 Aug 16, 07:26 PM
 370           
 0
 12 Aug 16, 07:26 PM

ফুলের টবে গাঁজার চাষ করার অপরাধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রলীগ নেতা বহিস্কার ।।

ফুলের টবে গাঁজার চাষ করার অপরাধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রলীগ নেতা বহিস্কার ।।

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২ ছাত্রলীগের দুই নেতা ফুলের টবে গাঁজা চাষ করছেন এমন অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ২ ছাত্রলীগ নেতা-কর্মীকে সংগঠন থেকে বহিস্কার করেছে জাবি শাখা ছাত্রলীগ ।

আজ জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিস্কৃতরা হলেন শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক মো. রইছ (সাংবাদিকতা বিভাগ, ৪১ ব্যাচ) ও ছাত্রলীগ কর্মী মো. রাসেল (রসায়ন বিভাগ, ৪১ ব্যাচ)। উভয়েই বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র ।

সূত্রে জানা যায়, শহীদ রফিক জব্বার হলের ২০৯ ও ২১০ নম্বর কক্ষের জানালার পাশে ফুলের টবে গাঁজার চাষ করেন তারা। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে গাঁজার গাছগুলো সরিয়ে ফুলের চারা লাগান। এদিকে এ ঘটনায় ছাত্রলীগ থেকে তাদের বহিস্কার করলেও ২ ছাত্রলীগ কর্মী তাদের নির্দোষ দাবি করে বিবৃতি দিয়েছেন ।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিঠুন কুমার কুণ্ড জানান, 'ছাত্রলীগ কখনও অন্যায়কারীকে প্রশ্রয় দেয়নি। কারো ব্যক্তিগত অপরাধের দায়ভার সংগঠন নেবে না ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন