News71.com
 Bangladesh
 12 Aug 16, 07:25 PM
 388           
 0
 12 Aug 16, 07:25 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী সোমবার টুঙ্গীপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী ।।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী সোমবার টুঙ্গীপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী ।।

 

নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী সোমবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

আজ প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস এম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় এ তথ্য প্রকাশ করা হয়। ওই বার্তায় বলা হয়, আগামী সোমবার সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার তেজগাঁও বিমান বন্দর থেকে হেলিকপ্টারে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার উদ্দেশে যাত্রা করবেন ।

সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক এবং বেলা ১১ টায় মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টা ৪০ মিনিটে টুঙ্গীপাড়া হেলিপ্যাড থেকে আবার ঢাকার উদ্দেশে যাত্রা করবেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন