News71.com
 Bangladesh
 12 Aug 16, 06:57 PM
 443           
 0
 12 Aug 16, 06:57 PM

শিবগঞ্জে আওয়ামীলীগ নেতা আব্দুস সালামের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা

শিবগঞ্জে আওয়ামীলীগ নেতা আব্দুস সালামের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা

চাঁপাই নবাবগঞ্জ সংবাদদাতা: শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের বিশিস্ট আওয়ামীলীগ নেতা আব্দুস সালামের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে আজ শুক্রবার সকাল ১০ টা ৩০ মিনিটে (১২ আগস্ট) মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। 

এই মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন নয়ালাভাঙ্গা ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুর রহমান এডু, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুনুর রশিদ মামুন, শিবগন্জ পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক জুম্মা, শিবগন্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান বাবু, দূর্লভপুর ইউ পি চেয়ারম্যান আব্দরু রাজিব রাজু, বিনোদপুর ইউ পি চেয়ারম্যান এনামুল, শিবগঞ্জ পৌর আওয়ামীলীগের সংগ্রামি সাধারন সম্পাদক পৌর মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট আতাউর রহমান। সকলে আওয়মীলীগ নেতা আব্দুস সালামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন