News71.com
 Bangladesh
 12 Aug 16, 06:11 PM
 402           
 0
 12 Aug 16, 06:11 PM

পদ্মা সেতু নির্মানের আগেই ফোর লেনের কাজ শেষ হবে ।। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

পদ্মা সেতু নির্মানের আগেই ফোর লেনের কাজ শেষ হবে ।। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'পদ্মা সেতু নির্মানের আগেই হানিফ ফ্লাইওভার থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ফোর লেনের কাজ শেষ হবে । পদ্মা সেতুর ২ পাড়ে সোয়া ৬ হাজার কোটি টাকা ব্যয়ে ৫৫ কিলোমিটা ফোর লেন সড়ক বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বে সম্পন্ন করা হবে।' আজ বেলা ১১ টায় ঢাকা-মাওয়া মহসড়কের কালিগঞ্জ নতুন সড়ক মোড়ে ফোর লেন কাজের 'প্রধানমন্ত্রীর উদ্বোধন ফলক' পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিতত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর  মেজর জেনারেল মো: সিদ্দিকুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসানুল কবীর, লে: কর্নেল নিজাম উদ্দিন আহম্মেদ, সেতু মন্ত্রীর পাবলীক রিলেসন্স অফিসার মো: নাসির উদ্দিন, মো: ওয়ালিয়াদ প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল দুপুর ১২ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যামে আনুষ্ঠানিকভাবে এ কাজের শুভ উদ্বোধন করবেন বলে জানা গেছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, ঢাকা, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর- এই ৪ জেলার অভ্যন্তরে ঢাকা-খুলনা সহাসড়কের যাত্রাবাড়ি ইন্টারসেকশন থেকে ইকুরিয়া বাবু বাজার লিংক রোডসহ মাওয়া পর্যন্ত ৩৭ কিলোমিটার এবং মাদারীপুরের পাচচর হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ২০ কিলোমিটার পাচচর ভাঙ্গা অংশে ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনসহ ফোর লেনের কাজ করা হবে। সড়ক জনপথ অধিদপ্তরের অধিন প্রকল্পটি বাস্তবায়ন করবে স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন পশ্চিম এবং বাংলাদেশ সেনাবাহিনী।

এ প্রকল্পে ৬টি ফ্লাইওভার, ৪টি রেলওয়ে ওভার এবং ছোট বড় ৩১টি সেতুর উপর দিয়ে এই সড়কপথ নির্মিত হবে। এ প্রকল্পের জন্য ২৪.৮৮ হেক্টর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষ আশা করছেন, দেশবাসীর বহুল প্রত্যাশিত পদ্মা সেতু চালু হওয়ার আগেই এ মহসড়কে গুরুত্বপূর্ণ ফোর লেন সড়ক চালু করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন