News71.com
 Bangladesh
 12 Aug 16, 05:25 PM
 385           
 0
 12 Aug 16, 05:25 PM

সিরাজগঞ্জে ককটেল-জিহাদী বইসহ আটক ২

সিরাজগঞ্জে ককটেল-জিহাদী বইসহ আটক ২

 

নিউজ ডেস্ক: সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতি গ্রামে অভিযান চালিয়ে উপজেলা আমীরসহ ২ জন জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ইছামতি গ্রামের একটি জামে মসজিদ থেকে তাদের আটক করে পুলিশ। তখন এই সময় তাদের কাছ থেকে জিহাদী বই ও ৫টি ককটেলও উদ্ধার করেছে পুলিশ।

এই অভিযানে আটককৃত ব্যক্তিরা হলেন, সদর উপজেলা জামায়াতের আমীর ও ছোনগাছা ইউনিয়নের ইটালী পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে মইদুল আলম (৭০) ও শিয়ালকোল ইউনিয়ন জামায়াতের আমীর এবং সদর উপজেলার জগৎগাঁতী গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে জগৎগাঁতী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুস সালাম (৫৮)।

এই বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম বলেছেন, নাশকতামুলক কর্মকাণ্ড সংগঠিত করার উদ্দেশ্যে জামায়াতের ১০-১২ জন নেতা-কর্মীরা ইছামতি জামে মসজিদে প্রস্তুতিমূলক বৈঠক করছিল এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সবাই পালিয়ে গেলেও উপজেলা আমীর ও শিয়ালকোল ইউনিয়ন আমীরকে আটক করা হয়। পরে সেখান থেকে জিহাদী বই ও ককটেল উদ্ধার করা হয়। আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন