News71.com
 Bangladesh
 12 Aug 16, 05:21 PM
 353           
 0
 12 Aug 16, 05:21 PM

মাগুরায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ ।। আহত ১০

মাগুরায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ ।। আহত ১০

 

নিউজ ডেস্ক: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার রাতে মাগুরা সদর উপজেলার কালিশংকরপুর শ্রীপলতলা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। তখন এই সময় ওই এলাকায় ১০টি বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাকা গুলি করে।

এই সংর্ঘষে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন ও আরোজ আলীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। আর এই বিরোধের এক পর্যায়ে রাত ৮ টার দিকে পাট পচানো নিয়ে কালিশংকরপুর শ্রীফলতলা বাজারে তর্কবিতর্কের এক পর্যায়ে উভয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে গেলে প্রতিপক্ষের হামলা পাল্টা হামলায ১০ জন আহত হয়।

তখন সেখানে ১০ টি বাড়ি ও দুটি দোকান ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে জন্য বেশ কয়েক রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। এই ঘটনায় আহতদের মধ্যে গুরুতর জখম অবস্থায় হাফিজার (৩৫), শহিদুল ইসলাম (৩৯), মশিউর রহমান (৪১), মুক্তার বিশ্বাস (৪০) ও ইউছুফ মোল্ল্যা (৩০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন