
নিউজ ডেস্কঃ খাগড়াছড়ির মহালছড়ি ও রাঙ্গামাটির নানিয়ারচর সীমান্তের মধ্য আদামপাড়া এলাকায় সেনাবাহিনীর ও সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময় হয়েছে। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার (১২ আগস্ট) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত (সকাল সাড়ে ১০টা) ওই এলাকায় সেনা অভিযান চলছিল। সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে সেনাবাহিনী মধ্য আদামপাড়া এলাকায় অভিযানে গেলে সেখানে আগে থেকে অবস্থান অবস্থান নেওয়া সশস্ত্র সস্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়।
তিনি আরো জানান, বসতিপূর্ণ এলাকা হওয়ায় সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে এলাকার আশপাশে সেনাবাহিনীর অভিযান চলছে।