News71.com
 Bangladesh
 12 Aug 16, 01:28 PM
 377           
 0
 12 Aug 16, 01:28 PM

বগুড়ায় ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামি গ্রেফতার।।

বগুড়ায় ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামি গ্রেফতার।।

 

নিউজ ডেস্কঃ বগুড়ার গাবতলী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মামলার ওয়ারেন্টভুক্ত পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার জয়ঘোগা গ্রামের মৃত বাবুল চানের ছেলে রাসেল, রামেশ্বপুর গ্রামের মৃত কেরামতুল্লার ছেলে আব্দুস সামাদ, একই গ্রামের আফিজ উদ্দিনের ছেলে মুকুল মিয়া ও মোখলেছুর রহমান এবং লাল মিয়ার ছেলে কানু মিয়া।

আজ শুক্রবার (১২ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গাবতলী মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতাররা জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন