News71.com
 Bangladesh
 12 Aug 16, 01:07 PM
 399           
 0
 12 Aug 16, 01:07 PM

নাব্যতা সংকট কাওড়াকান্দি-শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ

নাব্যতা সংকট কাওড়াকান্দি-শিমুলিয়া ফেরি চলাচল বন্ধ

 

নিউজ ডেস্কঃ নাব্যতা সংকটের কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ রুটে গতকাল সন্ধ্যা ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয় । মাদারীপুরের কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, পদ্মা নদীতে ডুবোচর থাকায় ফেরিগুলো মাঝ নদীতে গিয়ে আটকে যাচ্ছে।

ফলে নাব্য সংকটের কারণে এ রুটে চলাচলকারী সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তিনি জানান, এতে ঘাটের উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েক শ’ যানবাহন। ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চাপ বেড়েছে লঞ্চ ও স্পিডবোটে। এদিকে নাব্য সংকট সমাধানে কাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন