
নিউজ ডেস্ক: রাজশাহীগামী পদ্মা আন্তনগর এক্সপ্রেস ট্রেনের পরিচালকের সঙ্গে হাতাহাতির ঘটনায় দুইজন রেলওয়ে পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই দুই পুলিশ হলেন, কনস্টেবল হামিদ ও হাবিলদার গাজী।
এতে করে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে ওই দুই পুলিশ সদস্য টাকা নিয়ে ঢাকা থেকে বিনা টিকেটের দুইজন যাত্রীকে ওই ট্রেনে ওঠান। ঈশ্বরদী বাইপাস এলাকায় ওই যাত্রীদের রেলওয়ে পরিচালক টিকেট দেখাতে বললে তারা দেখাতে না পারলে তাদের জরিমানা করা হয়। পরে ওই দুই পুলিশ সদস্য জরিমানার অর্থ আদায় করতে গেলে ওই দুই যাত্রী তাদের টাকা দিয়েছেন বলে হৈচৈ করেন। তখন এই সময় ওই পুলিশ সদস্যদের সঙ্গে ট্রেনের পরিচালকের বাক্বিতণ্ডা হয় একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। এই ঘটনায় ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। উল্লেখ এই ঘটনার পর রাজশাহী থেকে তিতুমীর, সাগরদাড়ি ও মধুমতি ট্রেন এক ঘণ্টা বিলম্বে যাত্রা করে।