News71.com
 Bangladesh
 12 Aug 16, 11:11 AM
 395           
 0
 12 Aug 16, 11:11 AM

রাজধানীতে নিউ জেএমবির ৫ সদস্য আটক।।

রাজধানীতে নিউ জেএমবির ৫ সদস্য আটক।।

নিউজ ডেস্কঃ জঙ্গি সংগঠন নিউ জেএমবির ৫ সদস্যকে আটক করেছে পুলিশের একটি বিশেষ কাউন্টার টেরোরিজম টিম। গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে তাদের আটক করা হয় বলে জানানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিদের কাছ থেকে বিস্ফোরক জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এ ব্যাপারে ব্রিফিং অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, নিউ জেএমবিকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিনের (জেএমবি) ভগ্নাংশ বলে গণ্য করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের ভাষ্য, সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর মূল হোতা নতুন ধারার এই জেএমবি সদস্যরা। একের পর এক জঙ্গি হামলা চালিয়ে যাচ্ছে তারা। সর্বশেষ কল্যাণপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে যে নয় সদস্য নিহত হয়, তারা সবাই নিউ জেএমবির সদস্য। এই গ্রুপের সদস্যরাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়েছিল। হামলা করেছিলো কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠেও। এর আগে ঢাকা ও ঢাকার বাইরে ভিন্নমতাবলম্বী ও ধর্মাবলম্বীদের ওপরও একাধিক হামলা চালিয়েছে তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন