News71.com
 Bangladesh
 12 Aug 16, 11:10 AM
 373           
 0
 12 Aug 16, 11:10 AM

নিখোঁজ জামায়াত নেতা সড়ক দুর্ঘটনায় নিহত ।।

নিখোঁজ জামায়াত নেতা সড়ক দুর্ঘটনায় নিহত ।।

 

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডে নিখোঁজের ৮দিন পর ইদ্রিস আলী পান্না (৪৫) নামে এক জামায়াত নেতা ও মাদ্রাসা শিক্ষক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন । আজ শুক্রবার ভোরে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের জোড়াপুকুর মাঠ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের পাশেই একটি মোটরসাইকেল ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। নিহত ইদ্রিস আলী গত ৪ই আগস্ট থেকে নিখোঁজ ছিলেন। তিনি হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন জামায়াতের আমির ও উপজেলা জামায়াতের মজলিসে সুরার সদস্য এবং রঘুনাথপুর আলী মাদ্রাসার শিক্ষক ছিলেন ।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দীন জানান, আজ ভোরে রাস্তার উপর একটি লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, তাকে বাস অথবা ট্রাক চাপা দিয়েছে। পাশে একটি মোটরসাইকেল ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। সম্ভবত তিনি নামাজ কিংবা কোনও কাজে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে ।

উল্লেখ্য, গত ৪ই আগস্ট রাত ৮টার দিকে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর বাজার থেকে মোটরসাইকেলে রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে ৩-৪ জনের সাদা পোশাকের পিস্তল ও ওয়ারলেসধারী লোক তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় গত ৯ই আগস্ট নিহতের স্ত্রী ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন