
নিউজ ডেস্কঃ রাজধানীর কদমতলীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাতে কদমতলীর ওয়াসার সামনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে র্যাব। নিহত ব্যক্তির নাম-ঠিকানা জানাতে পারেনি র্যাব। জানানো হয়েছে, নিহতের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৫১০ পিস ইয়াবা ও ২৪টি প্যাথেড্রিন উদ্ধার করা হয়েছে।