
নিউজ ডেস্ক: সমুদ্রের ঝুকিপূর্ণ পথে মালয়েশিয়ায় যাওয়ার সময় বিগত ২০১৫ সালের প্রথমদিকে সমুদ্র থেকে উদ্ধার হওয়াদের মধ্যে প্রায় ১০০ জন বাংলাদেশি এতোদিনেও দেশে ফিরতে পারেননি। তারা এখন মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার জেলে রয়েছেন। আর এর মধ্যে মালয়েশিয়ায় রয়েছেন ৮১ জন এবং ইন্দোনেশিয়ায় ১৬ জন।
এখন পর্যন্ত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মিয়ানমার থেকে ২ হাজার ৮১৪ জন দেশে ফিরে এসেছেন। ঢাকায় কর্তৃপক্ষীয় সূত্রে বলেছে, ফিরিয়ে আনার চেষ্টা চলছে। কিন্তু অভিবাসন ও শরণার্থী সমস্যা নিয়ে কর্মরত সংস্থাগুলো অনানুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট সরকারগুলোকে দায়ী করছে। আবার এদিকে, সমুদ্রে উদ্ধার হওয়া মিয়ানমারে থাকা ৭৬ জন বাংলাদেশির কোনো হদিস মিলছে না। দেশি-বিদেশি কর্মকর্তারা অবশ্য ধারণা করছেন, তারা পালিয়ে দেশে চলে এসেছেন।