News71.com
 Bangladesh
 12 Aug 16, 12:49 AM
 503           
 0
 12 Aug 16, 12:49 AM

জাবিতে মাদকসেবন করার সময় হাতেনাতে দুই ছাত্রকে আটক করেছে ছাত্রলীগ !

জাবিতে মাদকসেবন করার সময় হাতেনাতে দুই ছাত্রকে আটক করেছে ছাত্রলীগ !

জাবি প্রতিনিধি: মাদক সেবন করার সময় দুই শিক্ষার্থীকে হাতে নাতে আটক করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকাল তিনটা দিকে আফম কামাল উদ্দিন হলে এ ঘটনা ঘটে। আটককৃত দুই শিক্ষার্থী হলেন ৩৯ তম আবর্তনের বাংলা বিভাগের মাইনুদ্দিন জনি । তিনি আল বেরুনি হলের আবাসিক শিক্ষার্থী ।অপরজন সাজ্জাদ হোসেন সায়েম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ৪২ তম আবর্তন ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী ।

সূত্র মতে জানা যায়, বৃহস্পতিবার বিকাল তিনটায় তমাল (ইংরেজি বিভাগ ৩৯ তম আবর্তন) ও ফারাবী (ইংরেজি বিভাগ ৩৯ তম আবর্তন) এর রুমে হেরোইন ও গাজা সেবন করতে আসেন মাইনুদ্দিন জনি ও সায়েম। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদিন, উপ সম্পাদক জুয়েল রানা, সহ সম্পাদক তানভির হাসান খান ও আফম কামাল উদ্দিন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হাসান নোলকের নেতৃত্বে শাকিল মাহমুদ, মাসুদ ইউনুস, ইউনুস খান, সানাউল হক ও সিদ্দিকুর রহমান প্রত্যয় তাদের আটক করেন।

এ বিষয়ে জনি জানায়, গত এক বছর যাবত সে ক্যাম্পাসে হেরোইন ব্যবসার সঙ্গে জড়িত, আফম কামাল উদ্দিন হলের ৩৩৫ নং রুমে তমাল ও ফারাবীর সাথে নিয়মিত হেরোইন সেবন করেন। সে এগুলো আনে বিশমাইলের সোবহান, বাইপাইলের সানী, ইসলামনগরের শরীফের কাছ থেকে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের মনির নামের এক কর্মচারী এই ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান তারা।

এছাড়া ক্যাম্পাসে হেরোইন ব্যবসা ও সেবনের সাথে জড়িত অন্যান্যরা হলেন-আসিফ (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ৪১ তম আবর্তন), সাগর (ইতিহাস বিভাগ ৪০ তম আবর্তন), আদনান (মার্কেটিং বিভাগ ৪১ তম আবর্তন), আদিত্য ৪১ তম আবর্তন, মামুন ৩৯ তম আবর্তন, উল্লাস (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ৪২ তম আবর্তন)।

এদিকে মাদক সেবন করার সময় আটক হওয়ায় ছাত্র ইউনিয়নের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন সায়েমকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আবিদ সরকার সোহাগ।

আটককৃত শিক্ষার্থীদের বিষয়ে আফম কামাল উদ্দিন হলের ওয়ার্ডেন এ এইচ এম সাদৎ বলেন, ‘তারা আমার হলের আবাসিক শিক্ষার্থী না। প্রক্টরিয়াল বডি ও প্রশাসনের সহায়তায় আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে আমরা তাদের অভিভাবকদের সাথে কথা বলেছি এবং এ বিষয়ে অবহিত করেছি। তাছাড়া তারা যে যে হলের আবাসিক শিক্ষার্থী সেই হলের প্রশাসনের সাথে যোগাযোগ করেছি’।

মাদকসহ আটক দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাতে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত জরুরী ডিসিপ্লিন বোর্ড সভায় শৃঙ্খলা বিধিমালার ০৫ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে ছাত্রলীেেগর সিনিয়র নেতাকর্মীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে মাদকের এই চক্রকে অনেক দিন যাবত ধরার চেষ্টা করছি, আজকে আমরা এদের দুইজনকে হাতেনাতে ধরতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ে মাদকের কোন প্রশ্রয় দেওয়া হবে না। এ বিষয়ে ছাত্রলীগ সর্বদা সচেতন ভূমিকা পালন করবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন