News71.com
 Bangladesh
 11 Aug 16, 11:52 PM
 390           
 0
 11 Aug 16, 11:52 PM

যাত্রাবাড়ীতে হুজি কমান্ডারসহ গ্রেফতার ২

যাত্রাবাড়ীতে হুজি কমান্ডারসহ গ্রেফতার ২

নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ’র (হুজি) নারায়ণগঞ্জের কমান্ডারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল দুপুরে যাত্রাবাড়ী এলাকার মাছ বাজারের পাশে একটি টিন সেড বাড়ি থেকে তাদের গ্রেফতার কর‍া হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন রিদোয়ান (৩৪) ও জাফর আহম্মেদ (৩৫)।

এসময় তাদের আইফোন, নগদ টাকা ও জিহাদি বই জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন, ঢাকা মহানগর পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার মিনা মাহমুদা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তি র্নিভর অনুসন্ধান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়ে। হুজি নারায়ণগঞ্জ এলাকার আঞ্চলিক কমান্ডার রিদোয়ানের ন‍ামে ওয়ারী থানায় সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঢাকায় নাশকতা চালানোর পরিকল্পনা ছিলো তাদের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন