
নিউজ ডেস্কঃ রাজশাহীতে ওয়ারেন্টভুক্ত ১৭ আসামিসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৭ জন, রাজপাড়া থানা ১৬ জন, মতিহার থানা ৬ জন, শাহ মখদুম থানা ৩ জন এবং মহানগর ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ১৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, পাঁচজন মাদক ব্যবসায়ী, ২১ জন মাদকসেবী ও অন্যান্য মামলার আসামি। ইতোমধ্যে তাদের সকলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।