News71.com
 Bangladesh
 11 Aug 16, 09:56 PM
 400           
 0
 11 Aug 16, 09:56 PM

আজিমপুরে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে খেলনা ব্যবসায়ীর মৃত্যু।।

আজিমপুরে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে খেলনা ব্যবসায়ীর মৃত্যু।।

নিউজ ডেস্কঃ রাজধানীর আজিমপুর এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. শাহিন (৩২) নামে এক খেলনা ব্যবসায়ী মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

এর পূর্বে গতকাল বুধবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে আজিমপুর এতিমখানা ও ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে পথচারী মো. রুবেল তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

তার স্ত্রী মিলি বেগম জানান, তারা মিরপুর ৬ নম্বর এলাকায় থাকেন। তার স্বামী খেলনা ব্যবসায়ী ছিলেন। চকবাজার থেকে খেলনা কিনে বিভিন্ন মেগা শপে বিক্রি করতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন